WBBSE Solutions For Class 6 English Functional Grammar Lesson 9 Tenses

Lesson 9  Tenses

Tenses past present future

  • I ran—আমি দৌড়িয়েছিলাম। (কাজটি পূর্বে বা অতীতে করা হয়েছিল।)
  • I run— আমি দৌড়াই। (কাজটি বর্তমানে করা হচ্ছে।)
  • I shall run — আমি দৌড়াব। (কাজটি পরে বা ভবিষ্যতে করা হবে।)

Read And Learn Also WBBSE Class 6 English Functional Grammar

WBBSE Class 6 English Grammar Tenses

উপরের sentence-গুলি থেকে দেখা যায়, ‘run’ এই Verb-টির তিনটি রূপ—ran, run, shall run দ্বারা কাজটি বিভিন্ন সময়ে করা হয়েছে বোঝাচ্ছে।
প্রত্যেক কাজেরই একটা সময় আছে। যে সময়ে কোন কাজ সম্পন্ন হয় সেই সময়কে ক্রিয়ার কাল (Verb Tense) বলে। কোন কাজ হচ্ছে, কি হয়েছিল, কি হবে তা বোঝাতে verb-এর Tense-এর প্রয়োজন হয়।

WBBSE Class 6 English Functional GrammarWBBSE Class 6 English Reading SkillsWBBSE Solutions For Class 6 English

 

ইংরাজীতে Tense প্রধানতঃ তিন প্রকার :

  1. Present Tense (বর্তমান কাল)
  2. Past Tense (অতীত কাল)
  3. Future Tense (ভবিষ্যৎ কাল)

এই প্রতিটি মূল Tense- এর আবার চারটি করে form আছে :

  1. Indefinite / Simple
  2. Continuous / Progressive
  3. Perfect
  4. Perfect Continuous

তোমরা এ বিষয়ে বিশদভাবে পরে শিখবে।

WBBSE Solutions For Class 6 English Functional Grammar Lesson 9 Tenses

Lesson 9  Tenses Present, Past And Past Participle

Strong Verbs And Weak Verbs:

ইংরাজীতে অধিকাংশ verb-এরই Present ও Past Tense-এর রূপ বিভিন্ন। এদের Past Participle বলে আরও একটি form আছে যা সর্বদাই ব্যবহৃত হয়।

যে সকল verb-এর Past Tense কেবলমাত্র ভিতরের কোন vowel পরিবর্তন করে গঠিত হয় তাদেরকে strong verbs বা Irregular verbs বলে। যথা :

  • Sing – sang
  • Come came
  • Drive – drove

যে সকল verb-এর Past Tense করবার সময় d, ed বা t যোগ করতে হয় (ভিতরের vowel change হোক বা না হোক) তাদেরকে weak verbs বা Regular verbs হলে। যথা:

  • Play – played
  • Dream – dreamt
  • Die – died

Class 6 English Tenses Exercises Wbbse

Weak verb-এর চিহ্ন :

1. ভিতরের vowel change হোক বা না হোক, Past Tense-a d, ed বা d যুক্ত হলে verb-টি weak.

  • Say – said
  • Keep – kept
  • Tell – told

2. কতকগুলি weak verb-এর Present, Past বা Past Participle-এ একই form, কোন পরিবর্তন নেই। যথা :

  • Cut cut – cut
  • Cost – cost – cost
  • Let – let – let
  • Put – put – put
  • Spread – spread – spread
  • Shut – shut – shut

3. কোন কোন weak verb-এর ভিতরের একটি vowel উঠে যায়। যথা :

  • Meet – met – met
  • Feed – fed – fed
  • Bleed – bled – bled

স্তরাং verb-এর Present Past ও Past Participle এই তিন রকম form তোমাদের জানা দরকার। পরের পৃষ্ঠায় কতকগুলি প্রয়োজনীয় verb-এর Present, Past ও Past Participle-এর
form দেওয়া হন।

Present – Past – Past Participle

  • ask ( জিজ্ঞাসা করা) – asked – asked
  • begin (আরম্ভ হওয়া) – began – begun
  • break (ভাঙ্গা) – broke – broken
  • bring (আনা) – brought – brought
  • build (নির্মাণ করা) – built – built
  • buy ( কনা ) – bought – bought
  • call (ডাকা) – called – called
  • catch (ধরা) – caught – caught
  • come (আসা) – came – come
  • cry (কাঁদা) – cried – cried
  • cut (কাটা) – cut – cut
  • die (মরা) – died – died
  • do (করা) – did – done
  • drink (পান করা) – drank – drunk
  • draw (টানা ) – drew – drawn
  • eat (খাওয়া) – ate – eaten
  • fall (পতিত হওয়া) – fell – fallen
  • feel (অনুভব করা ) – felt- felt
  • find (দেখা)- – found – found
  • fly (উড়ে যাওয়া) – flew – flown
  • forget (ভুলে যাওয়া) – forgot – forgotten
  • get (পাওয়া) – got – got
  • give ( দেওয়া) – gave – given
  • go (যাওয়া) – went – gone
  • grow (জন্মানো) – grew – grown
  • has, have – had – had
  • hear (শোনা) – Heard – heard
  • help (সাহায্য করা) – helped – helped
  • hold (ধরা) – held – held
  • keep (রাখা) – kept – kept
  • kill (হত্যা করা) . – killed – killed
  • know ( জানা) – knew – known
  • laugh (হাসা) – laughed – laughed
  • lay (রাখা) – laid – laid
  • learn (শিক্ষা করা) – learnt -Learnt
  • leave (ত্যাগ করা ) – left – left
  • lie (শয়ন করা) – lay – lain
  • lie (মিথ্যা কথা বলা ) – lied – lied
  • like (পছন্দ করা) – liked – liked
  • lose (হারানো) – lost – lost
  • make (তৈয়ার করা ) – made – made
  • meet (সাক্ষাৎ করা) – met – met
  • pay (প্রদান করা) – paid – paid
  • play (খেলা করা) – played – played
  • put (রাখা) – put – put
  • read (পড়া) – read (রেড) – read (রেড)
  • rise (উঠা) – rose – risen
  • run (দৌড়ানো – ran – run
  • send (পাঠানো ) – sent – sent
  • see (দেখা) – saw – seen
  • sing (গান গাওয়া) – sang – sung
  • sell (বিক্রয় করা) – sold – sold
  • show (দেখানো) – showed – shown
  • sleep (ঘুমানো) – slept – slept
  • speak (কথা বলা) – spoke – spoken
  • spend (খরচ করা) – spent – spent
  • stand (দাঁড়ানো) – stood – stood
  • swim (সাঁতার কাটা) – swam – swam
  • steal (চুরি করা) – stole – stolen
  • take (লওয়া) – took – taken
  • teach (শেখানো) – taught – taught
  • tell (বলা ) – told – told
  • think (চিন্তা করা) – thought – thought
  • throw (নিক্ষেপ করা ) – threw – thrown
  • walk (হাঁটা) – walked – walked
  • want (চাওয়া) – wanted – wanted
  • wash (ধোওয়া) – washed -washed
  • win (জয়লাভ করা ) – won – won
  • work (কাজ করা) – worked – worked
  • write (লেখা) – wrote – written

WBBSE English Grammar Lesson 9

Lesson 9  Tenses Present Tense (বর্তমান কাল)

কাজটি এখন (বর্তমান কালে) হচ্ছে বোঝালে Verb-এর Present Tense হয়। যথা :

  • I go – আমি যাই।
  • Rina goes – রীণা যায়।
  • You write – তুমি লেখ।
  • He walks – সে হাঁটে।

উপরের sentence-গুলি সকলেই বর্তমান কালের ঘটনা বোঝাচ্ছে। সেইজন্য verb-এর Present Tense-এর রূপ বসেছে।

লক্ষ্য কর :

বর্তমান কাল বোঝালে কোন কোন ক্ষেত্রে verb-এর শেষে “s” বা “es” যোগ হয়। এ বিষয়ে তোমরা পরে বিশদভাবে শিখবে।

Lesson 9  Tenses Past Tense (অতীত কাল)

কোন কাজ পূর্বে হয়েছিল এইরূপ বোঝালে verb-এর Past Tense হয়। যথা :

  • I went – আমি গিয়েছিলাম।
  • He wrote – সে লিখেছিল।
  • You played – তুমি খেলেছিলে।

উপরের উদাহরণগুলিতে কাজটি অতীতে হয়েছিল এই অর্থ বোঝাচ্ছে, সেইজন্য go, write, play এই verb-গুলির Past Tense-এর রূপ ব্যবহৃত হয়েছে।

English Grammar Lesson 9 Tenses Class 6

Lesson 9  Tenses Future Tense (ভবিষ্যৎ কাল)

কোন কাজ পরে হবে এরূপ বোঝালে verb-এর Future Tense হয়। যথা :

  • I shall go আমি যাব।
  • Ram will walk – রাম হাঁটবে।
  • You will play তুমি খেলবে।

উপরের sentence-গুলিতে কাজগুলি ভবিষ্যতে হবে এই অর্থ বোঝাচ্ছে। সেইজন্য verb-গুলির Future Tense-এর রূপ ব্যবহৃত হয়েছে।

Leave a Comment