WBBSE Chapter 19 Verbing Form Participles And Gerunds
Participles
নীচের Sentence গুলি লক্ষ্য করো :
I found him reading.
He jumped from the moving train.
I found him reading a book.
Read And Learn More WBBSE Class 8 English Functional Grammar
উপরের প্রত্যেকটি sentence-এ Verb-এর সাথে ing যোগ হয়ে word টি Adjective-এর মতো কোনো noun বা pronoun-কে qualify করছে।
প্রথম Sentence-এ ‘reading ‘ Adjective-এর মতো ব্যবহৃত হয়ে him-কে qualify করছে।
দ্বিতীয় Sentence-এ ‘moving’ Adjective-এর মতো ব্যবহৃত হয়ে train-কে qualify করছে।
তৃতীয় Sentence-এ ‘reading’-এর মধ্যে Verb ও Adjective দুইটিরই ক্রিয়া আছে ; adjective রূপে him-কে qualify করে, আর verb রূপে এর object “book”.

সুতরাং উপরের তিনটি Sentence-এ Verb-এর শেষে ing যোগ হয়ে wordটি হয় শুধু Adjective বা Adjective ও Verb দুইটিরই ক্রিয়া করে। এরকম word-কে Present Participle বলে।
নীচে এরূপ আরও কয়েকটি sentence দেওয়া হল ঃ
I saw him running for shelter.
He found the boys playing in the field.
The people watched the stone rolling down the hill.
The baby started crying.
Present Participle যুক্ত Simple Sentence-কে দুইটি clause-এ ভাগ করে Complex Sentence-এ পরিবর্তিত করা যায়। নীচের উদাহরণগুলি লক্ষ্য করো।
Simple: I saw people running for shelter.”
Complex:
- I saw that people were running for shelter. (Noun cl.)
- I saw the people who were running for shelter. (Adj. cl.)
Simple: I noticed Bimal playing in the field.
Complex:
- I noticed that Bimal was playing in the field. (Noun. cl.)
- I noticed Bimal who was playing in the field. (Adj. cl.)
Simple: This is a hanging bridge.
Complex: This is a bridge that is hanging. (Adj. cl.)
| WBBSE Class 8 English Functional Grammar | WBBSE Class 8 English Reading Skills |
| WBBSE Solutions For Class 8 English | WBBSE Solutions For Class 8 Maths |
Gerunds
নীচের sentence গুলি লক্ষ্য কর :
He is fond of reading.
He is fond of reading books.
উপরের প্রথম sentence-এ ‘reading’ word টি শুধু Noun-এর মত ব্যবহৃত হয়েছে—objective case, governed by the preposition of.
দ্বিতীয় sentence-এ ‘reading’-এর মধ্যে Verb ও Noun দুইটিরই ক্রিয়া আছে— Noun-রূপে ‘of এই Preposition. এর object, আর Verb রূপে এর object books.
সুতরাং এই দুইটি sentence-এ ‘reading’ word টি Verb থেকে গঠিত হয়ে হয় শুধু Noun, বা Noun ও Verb দুটিরই ক্রিয়া করে। এ রকম word-কে Gerund বলে।
Verb-এর শেষে ing যোগ হয়ে যে word শুধু Noun বা Noun ও Verb উভয়েরই ক্রিয়া করে তাকে Gerund বলে।
Gerund এর ব্যবহার :
- Verb Subject: Walking is a good exercise.
- Verb object: I learn drawing. Stop playing.
- Preposition – object He is fond of reading.
- Complement – It is a capital saying.
- Compound noun – A sleeping room; drinking water; a walking stick.