WBBSE Solutions For Class 6 English Functional Grammar Lesson 18 Punctuation

Lesson 18 Punctuation

তোমরা জান বাংলায় সাধারণতঃ বাক্যের শেষে দাঁড়ি (1) এবং প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নসূচক চিহ্ন (?) দ্বারা বাক্যের সমাপ্তি প্রকাশ করা হয়। এইগুলি এক এক রকমের বিরাম-চিহ্ন। ইংরাজীতেও একটি sentence শেষ হলে সমাপ্তি-চিহ্ন হিসাবে full stop (.) দেওয়া হয়, এবং Interrogative sentence এর শেষে প্রশ্নসূচক চিহ্ন (?) দ্বারা বাক্যের সমাপ্তি বোঝানো হয়। এই চিহ্নগুলি ছাড়াও ইংরাজীতে আরও কয়েকরকম বিরাম-চিহ্ন আছে। নীচের passage-টি দেখ—

Read And Learn Also WBBSE Class 6 English Functional Grammar

The teacher became angry with the student and said, “Why do you disturb the class ? Leave the room and do not return today. ”

WBBSE Class 6 English Functional GrammarWBBSE Class 6 English Reading SkillsWBBSE Solutions For Class 6 English

 

Functional Grammar Class 6 WBBSE

এখানে (.) ও (?) চিহ্ন ছাড়া (,) ও (“ ”) চিহ্নের ব্যবহার হয়েছে। এই চিহ্নগুলির সবই এক এক রকমের বিরাম চিহ্ন, এবং এদের নাম যথাক্রমে Full Stop, Note of Interrogation, Comma এবং Quotation Marks। এই চিহ্নগুলি দেখে একটি ইংরাজী রচনার অর্থ বুঝতে সুবিধা হয়। এই চিহ্নগুলি ব্যবহারের নির্দিষ্ট নিয়ম আছে। ঠিক ঠিক জায়গায় এই চিহ্নগুলি ব্যবহার করার নাম Punctuation

WBBSE Solutions For Class 6 English Functional Grammar Lesson 18 Punctuation

Lesson 18 Punctuation Full Stop (.)

1. এটা পূর্ণ বিরাম-চিহ্ন। একটি sentence শেষ হলে এই চিহ্ন দেওয়া হয়। যেমন : You may go now. I am reading.

2. Word-এর সংক্ষিপ্ত রূপ লেখার সময়ও এই চিহ্ন দেওয়া হয যেমন : Mr. Bose is present here. He is a B.A.

WBBSE Solutions for Class 6 English

Lesson 18 Punctuation Note of Interrogation (?)

Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য)-এর শেষে এই চিহ্ন বসে এবং এটিও পূর্ণ বিরাম-চিহ্ন। যেমন : Who is he? Why has he come here ?

Lesson 18 Punctuation Comma (,)

1. এটা সামান্য বিরতির চিহ্ন। একই Part of speech-এর একাধিক word পরপর থাকলে প্রত্যেকটির পরে comma এবং শেষের word-টির আগে and দিতে হয়, যেমন :
Reba, Rekha, Rupa and Rumki are four sisters.

2. উদ্ধৃত বাক্যের ঠিক পূর্বে এই চিহ্ন দিতে হয়, যথা :
Anil said, “I must go now.”

Class 6 English Grammar Solutions

Lesson 18 Punctuation Quotation Marks (” “)

এই চিহ্নকে Inverted Comma বলে। ইহা কখনও কখনও (‘ ‘) এইভাবেও বসে। কারও কোনও কথা উদ্ধৃত করতে এই চিহ্নের ব্যবহার হয়। যেমন :

My father said, “Go home now”.

Inverted Comma-এর মধ্যে অবস্থিত প্রত্যেকটি বাক্যের প্রথম শব্দ Capital letter দিয়ে আরম্ভ হয়ে থাকে।

 

Leave a Comment