WBBSE Chapter 4 Verbs Principal And Auxiliary
Verbs প্রধানত দুইভাগে বিভক্ত :
- Principal
- Auxiliary
যে সকল verb স্বাধীনভাবে বসতে পারে তাদেরকে Principal Verb বলে।:
যথা : I saw him. He lives here.
Read And Learn More WBBSE Class 8 English Functional Grammar
যে verb স্বাধীনভাবে বসে না, শুধু অন্য verb-এর voice, mood, tense ইত্যাদি গঠনে সাহায্য করে তাকে Auxiliary (R) Verb:
যথা : be, have, shall will,do, may
- I am helped by him.
- He has gone.
- I shall do it.
- He will run.
- He does not know me.
- We eat that we may live.
am helped, has gone, shall do, will run, does know, may live help, go, do, run, know live-31 Am, has, shall, will, does মাত্র—তাদের নিজস্ব কোনো অর্থ নেই। may
Auxiliary verb-গুলি কখনো কখনো Principal Verb-এর মতোও ব্যবহৃত হতে পারে।:
যথা : I am happy. He has a dog. I did it.

WBBSE Chapter 4 Verbs Transitive And Intransitive
তোমরা বাংলায় পড়েছ যে ক্রিয়াগুলি (verbs) সাধারণত দুই ভাগে বিভক্ত :–সকর্মক (Transitive) ও অকর্মক (Intransitive)। ইংরাজিতেও সেইরূপ verb-গুলি সাধারণত Transitive ও Intransitive—এই দুই ভাগে বিভক্ত।
WBBSE Chapter 4 Verbs Transitive Verbs
He loves me – I saw him – He did it.
উপরের sentence-গুলিতে me, him ও it, যথাক্রমে loves, saw এবং did — এই তিনটি verb-এর object. সুতরাং এই verb-গুলি Transitive.
যে Verb-এর object (কর্ম) আছে, তাকে Transitive Verb বলে। Verbs which require objects are called Transitive Verbs.
| WBBSE Class 8 English Functional Grammar | WBBSE Class 8 English Reading Skills |
| WBBSE Solutions For Class 8 English | WBBSE Solutions For Class 8 Maths |
নীচে এইরূপ আরো কতকগুলি Transitive verbs-এর উদাহরণ দেওয়া হল :

WBBSE Chapter 4 Verbs Intransitive Verbs
I run he sleeps
উপরের sentence-গুলিতে run ও sleep এই verb-গুলির কোনো object নেই। তবুও sentence-গুলির অর্থ সম্পূর্ণ হয়েছে। এজন্য এরা Intransitive verbs.
যে Verb-এর object নেই, তাকে Intransitive Verb বলে। Verbs which do not take objects are called Intransitive Verbs.
নীচে এইরূপ আরও কতকগুলি Intransitive verbs-এর উদাহরণ দেওয়া হল :

মনে রেখো, Verb-এর উপরে কি? (What?) বা (কাকে ?) (Whom ?) প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই object.
একই Verb কখনও Transitive কখনও Intransitive ভাবে ব্যবহৃত হতে পারে। যথা :
